

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুর ফরিদগঞ্জ পৌরসভার ভাঁটিয়ালপুরে ১৫টি মৎস্য আড়ৎ ইজাড়া জটিলতায় ও অধিকহারে টোল আদায়ের প্রতিবাদে মাছ বেচা-বিক্রি বন্ধ করে দিয়েছে মাছ ব্যবসায়ীরা।
শুক্রবার সকালে সরেজমিন গিয়ে দেখা যায় , সম্পূর্ণরুপে বন্ধ রয়েছে কোলাহলপূর্ণ এ মৎস্য আড়ৎগুলো। ফলে প্রায় শতাধিক পরিবারের রুটি রোজগার বন্ধ হয়ে পড়েছে। পরিবারগুলেতে চলছে দুর্দিন। আড়ৎদারদের এ দুর্দিনে সাবেক এক কাউন্সেলর আড়ৎদারের মাঝে এক বস্তা করে চাল বিতরণ করেছেন।

সংশ্লিষ্ট আড়ৎব্যবসায়ী কমিটির সভাপতি সাবেক কাউন্সেলর মোঃ আমিন মিজি জানান, ভাঁটিয়ালপুর চৌরাস্তায় প্রায় দেড় যুগ যাবত মৎস্য আড়ৎদাররা মাছ ব্যবসা চালিয়ে আসছে। চলতি বছর পৌর কর্তৃপক্ষ প্রথমবারের মতো ইজাড়া দিলে এ জটিলতার সৃষ্টি হয়। আমরা ব্যক্তি মালিকানার ঘর ভাড়া নিয়ে আড়ৎ ব্যবসা চালিয়ে আসছি।ঘরগুলোর সামনে সড়ক ও জনপথের জায়গা তার অংশ বিশেষ ব্যবহার করা হচ্ছে। কিন্তু পৌর সভার কোন জায়গা এখানে নেই , এমনকি মাছ বিক্রির জন্য কোন শেডও নেই,তাছাড়া নেই শৌচাগারের সুব্যবস্থা ও পানি সরবরাহ। আমরা একদিকে ভাড়া অপরদিকে অতিরিক্ত টোল দিয়ে ব্যবসা চালাতে পারছিনা।
সম্প্রতি মৎস্য আড়ৎদারদের লিখিত আবেদনের প্রেক্ষিতে যৌথ বাহিনী বসে একটি সুরাহা দিলেও স্বচল করতে পারেনি বাজার। মাছ ব্যবসায়ী ও আড়ৎঘরগুলোর মালিকরা জানান, আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো উপেক্ষিত হওয়ায় আমরা এখানে মাছ ব্যবসা চালাতে পারছিনা।
এ বিষয়ে ইজাড়াদার আঃ মতিন জানান, টোল আদায়ের জন্য আমার লোকজন ওখানে রয়েছে। মাছ বেচা-বিক্রি একেবারে বন্ধ রয়েছে এমনটা নহে, আংশিক হচেছ। পুরোদমে বেচা-বিক্রি হলে নিয়মানুযায়ী টোল উত্তোলণ করা হবে।
পৌর কর্তৃক্ষের দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এআর এম জাহিদ হাসান জানান, ব্যবাসায়ীদের অভিযোগ এবং ইজারাদারের সাথে কথা বলবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান, ভাঁটিয়ালপুর চৌরাস্তা মৎস্য মালিক সমিতির লিখিত আবেদন পেয়েছি। ইজারাদারের সাথে এই বিষয়ে কথা বলেছি। নিয়মানুযায়ী টোল আদায়ের জন্য ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশ : শুক্রবার, ০২ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











