সাতক্ষীরায় দেশীয় ওয়ান শুটার গানসহ সন্ত্রাসী মনোজ গ্রেপ্তার

সাতক্ষীরা:

সাতক্ষীরায় দেশীয় ওয়ান শুটার গানসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। বৃহস্পতিবার (১ মে) দিনগত রাত পৌণে ৮টার দিকে জেলা সদর থানার টিবি হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দু’টি দেশীয় তৈরি ওয়ান শুটার গানসহ মনোজ সরদার (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সন্ত্রাসী মনোজ সাতক্ষীরা সদর থানার ফিংড়ি গ্রামের মানস সরদার ছেলে।

র‌্যাব-৬ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল সাতক্ষীরা সদর থানার রাজ্জাক পার্কের সামনে অবস্থান করছিল। এমন সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে টিবি(কলেরা) হাসপাতাল সংলগ্ন একটি তেলের দোকানের সামনে কিছু লোক মাদক কেনা-বেচা করছে। এই সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি রাত পৌঁণে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় মনোজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরী লোহার ২ (দুই) টি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত মনোজকে অস্ত্রসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।

জি এম শরিফুল ইসলাম সানু/প্রিয় সময়

প্রকাশ :  শুক্রবার, ০২ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like