

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে চীন মৈত্রী হাসপাতাল স্থাপণে করা হলে দেশব্যাপী সেবা ছড়িয়ে যাবার অপার সম্ভাবনা রয়েছে।

চীন সরকারের আর্থিক সহায়তায় ৫’শ – ১হাজার শয্যাশনের হাসপাতাল দেশেসেবা ছড়িয়ে যেতে রয়েছে সড়ক, রেল ও নৌ-পথে যোগাযোগের সুব্যবস্থা। হাসপাতালটিসহ দেশের আরেকটি উন্নয়ন সাধনে নির্মাণ করা যেতে পারে বিমানবন্দর। এরজন্য জমি অধিঃগ্রহণ করার প্রয়োজন নেই। আছে পর্যাপ্ত খাসজমি।
জানা যায়, উপজেলার হরিপুর, চণ্ডিপুর ও কাপাসিয়া ইউনিয়নের ত্রি-সীমানায় অবস্থিত ‘মোহনা’য় মিলিত হয়েছে দেশে প্রবাহমান সবচেয়ে দীর্ঘতম নদ ব্রহ্মপুত্র, তিস্তাসহ বিভিন্ন নামীয় আরো কয়েকটি নদ-নদী। বাংলাদেশ-ভারত সীমান্তে রয়েছে ফারাক্কা, গজলডোবা থেকে উত্তরাঞ্চল বেষ্টিত ব্রহ্মপুত্র, তিস্তা, ঘাঘট, পদ্মা, মেঘনা, যমুনাসহ রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের টেকনাফ পর্যন্ত নৌ-পথে যোগাযোগের সু-ব্যবস্থা। পৌরসভা ও ১৫টি ইউনিয়ন বিশিষ্ট বিশাল আয়তকার (৪২৬.৫২ বর্গ কি. মি.) ও জনসমষ্টি নিয়ে গঠিত এ উপজেলা। পৌরসভা, বামনডাঙ্গা, সোনারায়, দহবন্দ, সর্বানন্দ, রামজীবন, ছাপড়হাটী, শান্তিরাম, কঞ্চিবাড়ি, ও শ্রীপুর ইউনিয়ন অতিক্রম করে প্রবাহিত গাইবান্ধা জেলা ও রংপুর বিভাগীয় শহর তথা উত্তরাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থায় আঞ্চলিক মহা-সড়ক (মিনি-বিশ্বরোড), নির্মিতব্য হরিপুর তিস্তাসেতু (২য়) ও সেতুসংযোগ সড়ক। নদ-নদী বেষ্টিত পৌরসভাসহ এ উপজেলার অধিকাংশ ইউনিয়ন। তারাপুর ইউনিয়নের লটাশালা ও খোর্দ্দার চরে প্রতিষ্ঠিত হয়েছে তিস্তা সোলার লিমিটেড ও আলীবাবা থিম পার্ক। বামনডাঙ্গা ইউনিয়নে রয়েছে হাসানগঞ্জ ও বামনডাঙ্গা রেলওয়ে ষ্টেশন। অপরদিকে অধিকাংশ ইউনিয়ন দিয়ে প্রবাহিত ঘাঘট নদী জেলা সদরের কামাড়জানি সন্নিকটে ব্রহ্মপুত্রনদ ও তিস্তানদীর সঙ্গে মিলিত হওয়ায় নৌ, সড়ক ও রেলপথে উন্নত যোগাযোগ ব্যবস্থা। এছাড়া, নদ-নদী অববাহিকায় কূল, উপকূল ও চরাঞ্চল জুড়ে বিশাল জনসমষ্টির বসবাস। রয়েছে হেক্টরছে হেক্টর খাসজমি। উপজেলার মধ্যাঞ্চলে মরুয়াদহ ও গারখানা বিলে আছে দ্বিতীয় বৃহত্তম গণসংযোগস্থল (শোভাগঞ্জ হাট-বাজার) সংলগ্ন ২৮ একর ৫৯শঃ খাসজমি। পশ্চিম দিকে বামনডাঙ্গা জমিদারের জমিদরীষ্টেট (যার অধিকাংশ জমিই প্রভাবশালী অসাধুচক্র বে-নামে ভোগ করছেন)। এছাড়া, সৈয়দপুর বিমানবন্দরের সঙ্গে উপজেলার সড়ক, রেল ও নৌ-পথে যোগাযোগের সু-ব্যবস্থা। নদ-নদী অববাহিকায় বসবাসরত বিশাল অংশের বঞ্চিত জনগোষ্ঠির জন্য নেই কোন চিকিৎসা-সেবাকেন্দ্র। ফলে কাপাসিয়া ইউনিয়নের লালচামারে সারাবছর জুড়ে অবস্থান করে চিকিৎসা-সেবা নিয়োজিত রয়েছে ‘ফ্রেণ্ডশীফ’ নামে একটি বে-সরকারী উন্নয়ন সংস্থা কর্তৃক পরিচালিত ভাসমান হাসপাতাল। এতে কিছু সংখ্যক বঞ্চিত জনগোষ্ঠির চিকিৎসা-সেবা গ্রহণ করছেন।
‘চীন সরকারের আর্থিক সহায়তায় রংপুর বিভাগের অবহেলিত জনপদ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উজেলায় ৫’শ থেকে ১ হাজার শয্যাসনের জেনারেল হাসপাতাল’টি স্থাপণ করা হলে দেশের সব অঞ্চলের মানুষজনের মাঝে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংশ্লিষ্ট সেবা ছড়িয়ে যাবার অপার সম্ভাবনা রয়েছে। প্রয়োজনে আরেক ধাপ উন্নয়নে এগিয়ে যেতে স্থাপণ করা যেতে পারে বিমানবন্দর। এসব ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে খাসজমি রয়েছে। কোন অবস্থাতেই জমি অধিগ্রহণ করার প্রয়োজন নেই। সংযোগ সড়কের ক্ষেত্রেও রয়েছে ব্যাপক সুবিধা।
প্রতি বছরের বর্ষাকালে এসব নদ-নদীর চরাঞ্চল, কূল ও উপকূলে বসবাসরত বন্যা কবলিত মানুষের চিকিৎসার্থে ভ্রাম্যমান হাসপাতালের মাধ্যমে কিছু সংখ্যক মানুষ-জন সংশ্লিষ্ট সেবা গ্রহণ করলেও শুষ্ক মৌসূমে কাঁধে করে রোগীকে ডাঙ্গায় নেয়ার পর কুড়িগ্রাম, রংপুর, জামালপুর, বগুড়া, ময়মনসিংহ, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ বিভিন্ন জেলা ও উপজেলার হাসপাতাল বা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে হয় এসব দুর্ভোগের শিকার মানুষ-জনকে।
রংপুর বিভাগীয় কমিশনার (এনডিসি) শহিদুল ইসলাম রংপুর বিভাগে হাসপাতালটি স্থাপণের লক্ষ্যে প্রয়োজনীয় পরিমাণের খাসজমির তথ্য চেয়ে পত্র প্রেরণ করেন। মর্মে যথারীতি তথ্য প্রদান করা হয়। যা হরিপুর তিস্তাসেতু, সংযোগ সড়ক ও পার্শ্বস্থ বিভিন্ন নদ-নদীর মিলনস্থল ‘মোহনা’ রয়েছে। যা থেকে সড়ক ও নৌ-পথে যোগাযোগের ক্ষেত্রে দেশব্যাপী সুবিধা ছড়িয়ে যেতে সম্ভব।
উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস প্রদত্ত পত্রে উল্লেখ করেন- ‘হরিপুর মৌজার ১নং খাস খতিয়ানের ১৬৮০ দাগে মোট জমি ৯৪ একর ও সংলগ্ন ১০০১ দাগে মোট জমি ৫৭ দশমিক ৫৪ একর একুনে ১০ ও ১৫ একর মিলে মোট ২৫ একর।
সম্প্রতি অপসারিত সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার বলেন, দেশের এ প্রান্ত থেকে অপরপ্রান্তে বয়ে যাওয়া দীর্ঘতম নদ ব্রহ্মপুত্র’র সঙ্গে পদ্মা, মেঘনা, যমুনাসহ দেশের প্রবাহমান সবগুলো নদ-নদীর সংযোগ আছে। তাছাড়া, তিস্তা, ঘাঘটসহ কয়েকটি নদ-নদীর মিলনস্থল যাকে আমরা ‘মোহনা’ বলে জানি। এই মোহনার পাশে নির্মাণ হলো তিস্তাসেতু ও সেতু সংযোগ সড়ক। আগে থেকেই আছে আঞ্চলিক মহা-সড়ক। বামনডাঙ্গা ইউনিয়নে হাসানগঞ্জ ও বামনডাঙ্গা নামে দু’টি রেলওয়ে ষ্টেশন রয়েছে। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের সঙ্গে এ উপজেলার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভাল। শুধু তাই না; সড়ক, রেল ও নৌ-পথে দেশের সকলপ্রান্তের সঙ্গে এ উপজেলার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভাল। প্রয়োজনে আকাশ পথে যোগাযোগের জন্য স্থাপণ করা যেতে পারে এ হাসপাতাল’র পাশাপাশি আরেকটি বিমানবন্দর। এতেও জমি অধিঃগ্রহণ করার দরকার হবেনা। যেহেতু বিপুল পরিমাণে খাস জমি রয়েছে। চীন সরকারের অর্থিক সহায়তায় ৫’শ থেকে ১ হাজার শয্যাসন বিশিষ্ট হাসপাতাল এ উপজেলায় স্থাপন করা হলে দেশব্যাপী এর সুফল ভোগ করতে পারবে।
আবু বক্কর সিদ্দিক / প্রিয় সময়
প্রকাশ : সোমবার, ০৫ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











