

মনপুরা ( ভোলা) প্রতিনিধি
ভোলার মনপুরায় আলোচিত ছাত্রদল নেতা রাসেদ হত্যায় মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা। এছাড়াও হত্যা মামলাটি পরিচালনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতার দাবী করা হয় সংবাদ সম্মেলনে।
সোমবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে নিহত রাসেদ এর বাড়ির সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভাই আজাদ হোসেন লিখিত বক্তব্যে অভিযোগ করেন, জামাল উদ্দিন পলাশের পরিকল্পনায় মামলার আসামীরা পরিকল্পিতভাবে রাসেদকে হত্যা করে। কিন্তু এখন পর্যন্ত হত্যার পরিকল্পনাকারী জামাল উদ্দিন পলাশসহ অন্যান্য আসামীদের গ্রেফতার করেনি পুলিশ। এমনকি জামাল উদ্দিন পলাশ টাকার বিনিময় ময়নাতদন্ত রির্পোট পরিবর্তন করবেন বলে আশংকা করছেন তারা।
এছাড়াও তিনি অভিযোগ করেন, হত্যার মামলা হওয়ার পর থেকে তাদের পরিবারের সদস্যদের ও মামলার স্বাক্ষীদের বিভিন্নভাবে হয়রানী করছে ও হুমকি দিচ্ছেন আসামী পক্ষের লোকজন। এমনকি হত্যা মামলাটিকে ভিন্নখাতে নিতে তাদের পরিবারের সদস্য ও মামলার স্বাক্ষীদের বিরুদ্ধে আসামী পক্ষের লোকজন তিনটি মিথ্যা মামলা দিয়েছেন বলে লিখিত অভিযোগ করেছেন তিনি।
এই সময় সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে নিহত ছাত্রদল নেতা রাসেদ এর বাবা আবুল কালাম, মা কহিনুর বেগম, বোন শাহিদা বেগম ও ভাই আজাদ হোসেন হেনস্তার হাত থেকে বাঁচতে ও হত্যার সঠিক বিচার পেতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতা দাবী করেন।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ ( ওসি) আহসান কবির জানান, মনপুরা ও ঢাকার গুলশানে অভিযান পরিচালনা করে ছাত্রদল নেতা রাসেদ হত্যা মামলায় প্রধান আসামীসহ ৭ আসামীদের গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশ : সোমবার, ০৫ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন








