কুমিল্লায় এনসিপি নেতার উপর সন্ত্রাসী হামলা

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা :

কুমিল্লায় এক এনসিপি নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। রাতের আধাঁরে আক্রমণের শিকার শাহপরান ভূইয়া জুয়েল কুমিল্লা মহানগর এনসিপি নেতা। ৫ মে রাত গভীর রাতে কাস্টসম এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারের কার্যালয়েরে এলাকায় অজ্ঞাতনামা ১০/১২জন দুর্বৃত্ত হামলা চালিয়ে তাকে জখম করে। এব্যাপারে কুমিল্লা কোতয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে জানা যায়, রাত ১২টা ৪৫ মিনিটে চানপুর এলাকা হতে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে কাস্টসম এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারের কার্যালয়ের পাকা রাস্তার সামনে ১০/১২জন অতর্কিত হামলা চালায়।

এসময় ১জন হকিস্টিক দিয়ে আঘাত করলে তার বাম হাতের কব্জিতে গুরুতর জখম হয়। অপরাপর আসামিদের এলোপাথারি আঘাতে শরীরের বিভিন্নস্থানে নীলা-ফুলা জখম করে ফেলে রেখে চলে যায়। এসময় পথচারীদের সহযোগিতায় তিনি কুমিল্লা ট্রমা হাসপাতালে চিকিৎসা নেন।

প্রকাশ :  মঙ্গল বার, ০৬ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like