
জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : ০৬ মে ২০২৫
কুমিল্লায় শুরু হয়েছে তিন দিন ব্যাপী বৈশাখী লোকনাট্য উৎসব। সোমবার সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পংকজ বড়ুয়া।

জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে বাংলাদেশ শিল্প কলা একাডেমি, চলচ্চিত্র ও নাট্যকলা বিভাগ এর আয়োজনে বৈশাখী লোকনাট্য উৎসব অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় প্রথম দিন পরিবেশিত হয় বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি “গাজীর পট” এবং পালা গান। আজ অনুষ্ঠিত হবে “কবি গান ও কারবালার জারী”।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পংকজ বড়ুয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মো: ফয়েজ উল্লাহ। অন্যান্যের মধ্যে আবৃত্তি জোট কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু, সাবেক জেলা কালচারাল অফিসার বশিরুল আনোয়ার, জাসাস কুমিল্লা মহানগর যুগ্ম-আহবায়ক শেখ ইশতিয়াক পল্লব বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী মাহাতাব সোহেল।
প্রকাশ : মঙ্গল বার, ০৬ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











