পঞ্চগড়ের বোদায় বিস্ফোরক দ্রব্য আইনে আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতা পিতা-পুত্র আটক

মো. এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মহিষবাথান এলাকার নিজ বাড়ি থেকে বিস্ফোরক দ্রব্য আইনে পিতা ও পুত্রকে আটক করেছে বোদা থানা পুলিশ।

৪ মে, রবিবার রাতে তাদেরকে আটক করে আইনি প্রকৃয়া শেষে জেলা হাজতে প্রেরণ করা হয়। আটক পিতা ময়ুর রহমান (৬৩) উপজেলার বড়শশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পুত্র সোহেল রানা সোহাগ (২২) বাংলাদেশ ছাত্রলীগ বড়শশী ইউনিয়নের সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ নভেম্বর উপজেলার বেংহাড়ী ইউনিয়নের এক জনসভায় বোমা বিস্ফোরনের ঘটনায় যুবদল কর্মী সোহাগ বাদী হয়ে বোদা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। দায়ের করা মামলা নং- ০৪। সেই মামলায় নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

বোদা থানার অফিসার ইনচার্জ(ওসি) আজিম উদ্দিন পিতা ও পুত্রকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

প্রকাশ :  মঙ্গল বার, ০৬ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like