

ফরিদগঞ্জ সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে ফারুক চৌধুরী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে ২০২৫) দুপুরে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ফারুক চৌধুরী ওই গ্রামের চৌধুরী বাড়ির মৃত ইউসুফ চৌধুরীর ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ জানান, ফারুক চৌধুরী কৃষি কাজ করে বৃদ্ধা মা, স্ত্রী ও ৩ কন্যা সন্তানসহ ৬ সদস্যের পরিবারের জীবিকা নির্বাহ করতেন। একটি জারুল গাছের ডাল কাটতে গাছে উঠলে, অসাবধানতা বশতঃ গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্তে ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশ : মঙ্গল বার, ০৬ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











