

ফরিদগঞ্জ সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ কর্মকর্তার বাসা থেকে সরকারি একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৫ মে) ফরিদগঞ্জ থানা ভবন থেকে ১০০ গজ দূরে অবস্থিত চার তলাভবনের চতুর্থ তলায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসার ফ্লাটের তালা ভেঙ্গে এ চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় তাৎক্ষণিক এসআই মো. রাকিব উদ্দিনকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনার শিকার এসআই মো. রাকিব উদ্দিন বলেন, ঘটনারদিন দুপুরে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বেড়িয়ে পড়েন। বিকেলে বাসায় ফিরে দরজা খোলা ও আসবাবপত্র এলোমেলো দেখতে পান। বাসার ভিতরে একটি ব্রিফকেসে থাকা সরকারি পিস্তল, দু’টি ম্যাগাজিনসহ ১৬ রাউন্ড গুলি এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে ।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম মঙ্গলবার (৬ মে) সন্ধায় বলেন, অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করে মামলার প্রস্তুতি চলছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম),অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমানসহ পিবিআই ও সিআইডির পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, যে ভবনে এই চুরি সংঘটিত হয়েছে, সেটির এক পাশে থানা অন্য পাশে সেনা ক্যাম্প রয়েছে । তাছাড়া ভবনটির অন্যান্য ফ্ল্যাটেও পািলশ সদস্যরাই বসবাস করছেন। এমন নিরাপত্তাবেষ্টিত এলাকায় পিস্তল চুরির ঘটনাটি পুলিশ প্রশাসনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টিসহ গন আলোচনা চলছে।
প্রকাশ : মঙ্গল বার, ০৬ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











