

স্টাফ রিপোর্টার :
চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়ন বিএনপির ৭১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক শাহজালাল মিশন ও সদস্য সচিব এডভোকেট জাহাঙ্গীর হোসেন খান স্বাক্ষরিত ৭১সদস্য বিশিষ্ট কমিটি অনুমেদন করেন। উক্ত কমিটিতে বিগত আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক হুমায়ূন কবিরকে সাংগঠনিক সম্পাদক এবং নাজির খানকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বিগত দিনে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তারা বিএনপির নের্তৃবৃন্দের নির্দেশনা মোতাবেক রাজপথে থেকে আন্দোলন করেছেন, নির্যাতিত হয়েছেন, তারা শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের আর্দশকে বুকে লালন করে ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতিতে ঝড়িত ছিলেন।
কল্যানপুর ইউনিয়ন বিএনপির নব কমিটিতে হুমায়ুন কবিরকে সাংগঠনিক ও নাজির খাঁনকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় চাঁদপুর মাটি ও মানুষের নেতা, জননেতা শেখ ফরিদ আহমেদ মানিক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন, সদস্য সচিব অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খানসহ কল্যাণপুর ইউনিয়ন বিএনপির নের্তৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











