

জাহাঙ্গীর আলম ইমরুল :
অনলাইনে শেখ হাসিনার সঙ্গে মিটিং করে অরাজকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও কুমিল্লা জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গত বুধবার অনলাইনে যুক্ত হয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার মঙ্গে বৈঠক করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই বৈঠকে কুমিল্লা সদরের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ কয়েকজন অংশগ্রহণ করেন। বৈঠকে কুমিল্লা জুড়ে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করা হয় বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে। বৈঠকে অংশ নেওয়া অন্যদেরকেও গ্রেপ্তার করা হতে পারে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম জানান, ভার্চুয়াল বৈঠকে নাশকতার পরিকল্পনা ছাড়াও তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকটি মামলা রয়েছে।
শুক্রবার, ০৯ মে ২০২৫
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











