

ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিষ্ঠান। ডিএফইডি কর্তৃক বাস্তবায়িত নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে ঘোষগাঁও মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে ১০ মে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজ করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবু সুফিয়ান সজিব,উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্র্তা ,মনোহরদী উপজেলা,নরসিংদী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আর.এম. ফরহাদ, প্রধান নির্বাহী কর্মকর্তা, ডিএফইডি, ঢাকা।

আরো উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান, ডিজিএম (ফাইন্যান্স এন্ডএকাউন্স), আনন্দ কুমার মল্লিক,এজিএম (প্রশিক্ষণ), স.ম. রফিকুল ইসলাম, কো-অর্ডিনেটর (এডমিন এন্ড এইচআর), কৃষিবিদ জনাব মোঃ নিয়ামূল কবীর,কো-অর্ডিনেটর (কৃষি) ও ফোকাল পার্সন, সমৃদ্ধি কর্মসূচি,জনাব মোঃ আব্দুর রাজ্জাক, কো-অর্ডিনেটর (এমআইএস),ডিএফইডি,ঢাকা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন মোঃ মাকসুদুর রহমান, জোনাল ম্যানেজার, নরসিংদী জোন ও জনাব সুমন কুমার বিশ্বাস, এরিয়া ম্যানেজার, নরসিংদী-৩ এরিয়া, ডিএফইডি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মোজাম্মেল হক, প্রশাসনিক কর্মকর্তা, কাচিকাটা ইউনিয়ন পরিষদ, মনোহরদী, নরসিংদী।
আরো উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী, প্রবীণ ক্লাব সভাপতি, প্রকল্পের স্টাফ ও এলাকার জনগণ ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডিএফইডি কর্তৃক এধরনের প্রোগ্রাম আয়োজন প্রসংশার দাবীদার। যার ফলে নবীন ও প্রবীনদের মধ্যে এক যোগসূত্র তৈরি করা দেয়া বা স্মরন করিয়ে দেয়া। আমি ডিএফইডি’র নিকট প্রবীনদের একাকিত্ব দূর করার এ প্রক্রিয়া যেন প্রতিবছর আয়োজন করে এ প্রত্যাশা করছি। সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়নে মনোহরদী উপজেলা প্রশাসন সহযোগিত করবে।
মোঃ আঃ কুদ্দুস/প্রিয় সময়
শনি বার, ১০ মে ২০২৫
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











