নারী কেলেংকারীতে গ্রেফতার হল নর্থ বেঙ্গল সুগার মিলসের সিআইসি

মো.শাহ্ জালাল মাসিম, লালপুর উপজেলা প্রতিনিধি :

নাটোরের লালপুর উপজেলায় নর্থ বেঙ্গল সুগার মিলের নারী কর্মকর্তার একাধিক অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় শফিউদৌলা নামে এক সিআইসিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভোরে উপজেলার দুড়দুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শফিউদৌলা একই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, শাফিউদৌলার সঙ্গে নর্থ বেঙ্গল সুগার মিলে চাকুরির সুবাদে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে শাফিউদৌলার। ২০২২ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে উপজেলার গোপালপুরের ভাড়া বাড়ীতে নিয়ে গিয়ে কৌশলে মোবাইল ফোনে ওই নারীর বিভিন্ন অশ্লীল ছবি ও ভিডিও ধারন করে রাখে। বিষয়টি জানতে পেরে সে সময় বিষয়টি মিমাংসা করা হয়। তারপরে গত ৬ মে থেকে ৯ মে অজ্ঞাত মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপ সেসব ভিডিও দিয়ে টাকা দাবি করে। অন্যথায় ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে।

টাকা না দেওয়ায় শুক্রবার সন্ধ্যা প্রায় ৬ টয় অশ্লীল ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামানের বিবৃতি অনুযায়ী রাতে ভুক্তভোগী নারী কর্মকর্তা লালপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। এ ঘটনা রাতেই অভিযান চালিয়ে শফিউদৌলা নামে একজন আটক হয়েছে ।

শনি বার, ১০ মে ২০২৫

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like