

ফরিদগঞ্জ সংবাদদাতা :
ফরিদগঞ্জে শ্রমিকের কাজ করে বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল ও বাইসাইকেলে মুখোমুখি সংঘর্ষে সুমন ব্যাপারী (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আরো ৩জন গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার (৯ মে) রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন ব্যাপারী ওই ইউনিয়নের মধ্য চাঁদপুর গ্রামের মৃত শহিদ উল্যার ছেলে।

আহতরা হলেন, মধ্য চাঁদপুর গ্রামের মৃত হাশেম মিজির ছেলে খোকন মিজি ওরপে হাবু মিজি (৪০), তিনি বাইসাইকেল আরোহী ছিলেন। মোটর সাইকেল আরোহী একই উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বদিউজ্জামালপুর গ্রামের স্বপন মিজির ছেলে রাতুল (২৩) ও রুস্তপুর গ্রামের মনির হোসেনের ছেলে নাছির হোসেন।
পরে স্থানীয়রা আহতবস্থায় দু’জন মোটরসাইকেল আরোহী ও বাইসাইকেল আরোহী দু’জনসহ ৪জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমন বেপারীকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার এসআই মাহবুব আলম জানান, জেলা সদর হাসপাতাল থেকে সুমন ব্যাপারীর মরদেহ উদ্ধার করি। আজ রবিবার (১০) সকালে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।
রবি বার, ১১ মে ২০২৫
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











