গাইবান্ধায় বিএনপি নেতা খুনের ঘটনায় একজন গ্রেপ্তার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-আহবায়ক ইলিয়াস মিয়াকে খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত ইলিয়াস মিয়া উক্ত ইউনিয়নের রামভদ্র (খানাবাড়ি) গ্রামের মৃত আব্দুল ব্যাপারীর ছেলে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত মজিবর রহমান (৭৫) ইলিয়াস মিয়ার চাচা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে গ্রেপ্তারকৃত মজিবর রহমানকে আদালতে পাঠানো হয়। এরআগে (সোমবার) তাকে গ্রেপ্তার করে পুলিশ। ইলিয়াস মিয়া গত শনিবার (৭ জুন) বিকেলে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর আগের রাতে (বৃহস্পতিবার দিনগত রাতে) মাছের খামার থেকে বাড়ি ফেরার সময় গান্ডার বিলের ধারে আগে থেকে ওঁৎপেতে থাকা দুর্বৃত্তরা ব্যাপক মারপিট করলে ইলিয়াস মিয়ার অর্ত-চিৎকারে অন্যান্য লোকজন ছুটে আসতে দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ইলিয়াস মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা। এসময় স্থানীয়দের কাছে কয়েকজনের নাম উল্লেখ করেন নিহত ইলিয়াস মিয়া। রবিবার (৮ জুন) বিকালে পারিবারিক গোরস্থানে ইলিয়াস মিয়ার মৃতদেহ দাফন সম্পন্ন হয়। দাফনের আগে থেকেই জেলা ও উপজেলা বিএনপিসহ অন্যান্য সহযোগি সংগঠনের নেতৃ্বৃন্দের নেতৃত্বে খুনীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় ইলিয়াস মিয়ার স্ত্রী লিপি বেগম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো ২০-৩০ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।

স্থানীয় একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন থেকে আসামীদের সঙ্গে ইলিয়াস মিয়ার বিরোধ চলে আসছিল। একাধিকবার স্থানীয়ভাবে সালিশে অমিমাংসীত বিষয়টি নিয়ে চাপাক্ষোভ সৃষ্টি হতে থাকে। একপর্যায়ে হত্যাকান্ডের রূপ নেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামসুল ইসলাম মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মঙ্গল বার, ১০ জুন ২০২৫

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy