

মোঃ শাহ্ জালাল মাসিম, লালপুর উপজেলা প্রতিনিধি
লালপুর উপজেলায় সেনাবাহিনীর যৌথ বাহিনীর অভিযানে জুয়ার আসরে অভিযান চালিয়ে মোট ৮ জনকে আটক করা হয়েছে।

গত (১৪ জুন ২০২৫ খ্রিস্টাব্দ ) শনিবার রাত প্রায় সাড়ে ১১ টার সময় দক্ষিণ লালপুর (বাঙ্গালপাড়া) এলাকায় লালপুর সেনা ক্যাম্পের সহায়তায় পরিচালিত একটি অভিযানে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, বদরুলের ছেলে রকি খান (২৩), আইয়ুব আলীর ছেলে সজীব ইসলাম (২১), খালেক মোল্লার ছেলে জাকির মোল্লা (২১), ফারুক হোসেনের ছেলে মারুফ হোসেন (১৫), অমিত বেপারীর ছেলে সুখ চাঁদ বেপারী (২৭), আলম চানের ছেলে সবুজ (২৭), আক্কাসের ছেলে সালাম (৪১), ছবির শেখের ছেলে রাজন শেখ (১৮)।
এ সময় তাদের কাছ থেকে নগদ ২৯,৭৪০ টাকা উদ্ধার করে সেনাবাহিনী। পরে তাৎক্ষণিক তাদের লালপুর থানায় হস্তান্তর করা হয়।
রোববার, ১৫ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন








