তাড়াশে কিশোর-কিশোরী ক্লাব স্থাপনে কমিটির সভা

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :
সিরাজগঞ্জের তাড়াশে কিশোর কিশোরী ক্ল্যাব স্থাপন ও কার্যক্রম পরিচালনার লক্ষ্যে,উপজেলা পর্যায়ে ম্যানেজমেন্ট কমিটির (সিএম সি) সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ই জুন) সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রসাশন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন ও তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ এবং তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম
উপজেলা নিবার্হী কর্মকর্তা নুসরাত জাহান বলেন কিশোর কিশোরীদের দক্ষতা উন্নয়ন বাল্যবিবাহ প্রতিরোধ নারী ও শিশু অধিকার সুরক্ষা সামাজিক সচেতনতা বৃদ্ধি বয়ঃসন্ধি কালের শারীরিক ও মানসিক বিকাশ এবং ক্ল্যাবের বিভিন্ন কার্যক্রম আরো গতিশীল করতে হবে।

তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ বলেন কিশোর কিশোরীদের সুস্থ বিকাশ এবং সমাজ গঠনে ক্ল্যাবের কার্যক্রমকে আরও ফলপ্রসূ করার উপুর গুরুত্বারোপ করেন।

 

প্রকাশিত : শুক্রবার, ১২ জুন ২০২৬ খ্রি

You might like

About the Author: priyoshomoy