সিরাজগঞ্জের তাড়াশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে প্রাণিসম্পদ বিতরণ

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :
সিরাজগঞ্জ তাড়াশে সমতল ভূমিতে বসবাসরত অনগ্ৰসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জিবন মাননোয়নের লক্ষে সম্মিলিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের ( ২য় পর্যায়ে) আওতায় সুফল ভোগীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের আয়োজনে গতকাল (৯ ই জুন) মঙ্গলবার উপজেলার ২০০ টি সুফল ভোগী পরিবারের মাঝে পশু পালনের আনুসাঙ্গিক সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রকল্পের আওতায় প্রতিটি সুফল ভোগী পরিবারকে হাঁস মুরগি ও গবাদি পশু পালনের সুবিধার্থে টিন খুঁটি এবং খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলাম, তিনি বলেন বর্তমান সরকার সমতল ভূমিতে বসবাসরত অনগ্ৰসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের মুল স্রোতধারার সাথে সম্পৃক্ত করতে বদ্ধ পরিকর, এই প্রকল্পের মাধ্যমে তারা যেন নিজেরা সাবলম্বী হতে পারেন, সেই লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি।

এব্যাপারে তাড়াশ উপজেলা ভেটেরিনারি সার্জন (ভিএস) ডাঃ মোঃ বাদল মিয়া বলেন শুধু মাত্র উপকরণ গ্ৰহন করলেই হবে না, হাঁস মুরগি ও গবাদি পশু গুলোর সঠিক পরিচর্যা করতে হবে। রোগবালাই দমনে প্রাণি সম্পদ অধিদপ্তর সবসময় আপনাদের পাশে থাকবে।

উপকরণ গুলো পেয়ে স্থানীয় সুফল ভোগীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। ভাটার পাড়া গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুফল ভোগী শ্রী তাপস কুমার শ্রী নরেশ চন্দ্র,ও সুভাষ চন্দ্র জানান এই উপকরণ গুলো পেয়ে হামরা খুশি। এগুলো আমাদের হাঁস মুরগি ছাগল ভেড়া পালনের কাজে লাগবে, যার ফলে পরিবারের পুষ্টি চাহিদা ও বাড়তি আয়ের উৎস তৈরি করবে।

প্রকাশিত : বুধবার, ১০ জুন ২০২৬ খ্রি

You might like

About the Author: priyoshomoy