কুমিল্লায় হিন্দু নারীকে নগ্ন করে ভিডিও: নির্দেশদাতা গ্রেফতার

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা :

কুমিল্লার মুরাদনগর উপজেলায় নারীকে ধর্ষণের পর নিপীড়ন ও বিবস্ত্র করে ভিডিও ছড়িয়ে দেওয়ার নির্দেশদাতা শাহ পরান র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। অভিযুক্ত ধর্ষক ফজর আলীর ছোট ভাই। বড় ভাই অৎর আলীকে ফাঁসাতে সে নিজেই এই পরিকল্পনা করেছে বলে জানা যায়। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে জেলার বুড়িচং উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র্যাব-১১, সিপিসি -২ এর উপ পরিচালক মাহমুদুল হাসান গত রাতে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী নারীকে ধর্ষণের পর নিপীড়ন, নির্যাতন ও বিবস্ত্র ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মাস্টারমাইন্ড হলো শাহ পরান।

মুরাদনগর থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) রুহুল আমিন জানান, মুরাদনগরে নারীকে ধর্ষণের পর পরিকল্পিত ভাবে নিপীড়ন ও বিবস্ত্র করে ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। এরপর রবিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী সুমনসহ চারজনকে গ্রেফতার করা হয়। পরে ওই দিন বিকেলে মুরাদনগর থানায় উপস্থিত হয়ে ভুক্তভোগী নারী চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ৩০ জনকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

প্রঙ্গত, গত ২৬ জুন রাতে মুরাদনগরের পাঁচকিত্তা বাহেরচর গ্রামে এক নারীকে ধর্ষণের অভিযোগে ফজর আলী নামের ওই ব্যক্তি আটক ও পিটুনির শিকার হয়। পরে ফজর আলীকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে থাকা কয়েকজন ভুক্তভোগী নারীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

এদিকে এ ঘটনায় আগে গ্রেপ্তার হওয়া চার আসামি সুমন, রমজান আলী, মো. অনিক ও মো. আরিফকে বৃহস্পতিবার আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে কুমিল্লার আমলি আদালত- ১১ এর বিচারক মমিনুল হক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্র বার, ০৪ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy