মুরাদনগরে গণপিটুনিতে একই পরিবারের ৩ জন নিহতের ঘটনায় ৩৮ জনকে অভিযুক্ত করে মামলা

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা :

কুমিল্লার মুরাদনগরের করইবাড়ীতে গ্রামবাসীর গণপিটুনিতে একই পরিবারের তিনজন নিহত হওয়ার চাঞ্চল্যকর ঘটনায় ৩৮ জনকে অভিযুক্ত করে মামলা দায়ে করা হয়েছে।

আজ শনিবার নিহত রুবির মেয়ে বাদী হয়ে ইউপি চেয়ারম্যানসহ ৩৮ জনকে অভিযুক্ত করে মামলা করেছেন।

শুক্রবার বিকাল পর্যন্ত কোনো মামলা কিংবা কেউ গ্রেপ্তারও হয়নি। তবে সেনাবাহিনীসহ যৌথ অভিযান চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বাংগরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান।

তবে, এঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েপড়েছে। মামলা না হলেও গ্রেপ্তারের ভয়ে গা ঢাকা দিয়েছেন গ্রামের অধিকাংশ পুরু। গোটা গ্রাম এখন প্রায় পুরুষ শুণ্য হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানার করইবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি, ছেলে রাসেল মিয়া এবং মেয়ে জোনাকি আক্তার। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রুবির আরেক মেয়ে রুমা আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রুবি ও তার পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, সুদের কারবার, সন্ত্রাসসহ নানা অপরাধে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, ডাকাতি ও সন্ত্রাসের একাধিক মামলা রয়েছে। প্রশাসনের নজরদারিতেও দীর্ঘদিন কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় গ্রামবাসীর মধ্যে ক্ষোভ বাড়তে থাকে।

সম্প্রতি একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা রুবির বাড়িতে হামলা চালায় এবং বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে তিনজনকে হত্যা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং টহল জোরদার করা হয়েছে।

বৃহস্পতি বার, ০৩ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy