আমরা যেনতেন নির্বাচন চাই না : কুমিল্লায় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা রিপোর্টার : ৫ জুলাই ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, আমরা যেনতেন নির্বাচন চাই না। নতুন পুরাতন বুঝিনা, আগামীতে যে কোন ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। নির্বাচন নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে।

শনিবার সকাল সোয়া ৭ টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক পথ সভায় ডাঃ শফিক এসব কথা বলেন।

ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লায় পৃথক চারটি পথ সভায় অংশগ্রহণ করেন ডাঃ শফিক।

এ সময় তিনি আরো বলেন, যে শহীদরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমানত রেখে গেছে সে রক্তের সাথে কাউকে বেঈমানি করতে দেবো না। আমরা সেই রক্তের মূল্য দিতে চাই।

এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশে ইদানিং কিছু রাজনীনৈতিক দলের দখল ও লুটপাট প্রত্যক্ষ করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো নিজেদেরকে সামলান, নয়তো জনগণই আপনাদের সামলে দিবে।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে মহানগরীর সেক্রেটারি মাহবুবর রহমানের পরিচালনা পথসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মোহাম্মদ শাজাহান, উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিনসহ অন্যরা বক্তব্য দেন।

শনিবার, ০৫ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy