

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা রিপোর্টার : ০৭ জুলাই ২০২৫
কুমিল্লার মুরাদনগরের বাংগরা বাজার থানার কড়ইবাড়ীতে গণপিটুনিতে তিন জন নিহতের হত্যার ঘটনায়ে জড়িত থাকার অভিযুগে এবং সন্দেহে এরই মধ্যে ৮জনকে আটক করেছে সেনাবহিনী ও র্যাব। আটককৃতদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

র্যাবের হাতে আটক ৬জনকে বোরবার বিকেলে আদালতে হাজির করে বাঙ্গরা বাজার থানা পুলিশ। তাদের মধ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বাচ্চু মিয়া জবানবন্দি দিতে রাজি হয়েও শেষ পর্যন্ত দেননি। পরে রাতে তাকেসহ ৬জনকে জেল হাজতে প্রেরনের আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নম্বর আমলি আদালতের বিচারক ছিদ্দিক আজাদ।
পুলিশ জানায়, গ্রেপ্তার ছয় জনকে রোববার ভোরে বাংগরা বাজার থানায় হস্তান্তর করে র্যাব। কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান জানান, বিকেল সাড়ে চারটার দিকে কুমিল্লার আদালতে হাজির করা হয়ে তাদের।
এর আগে সেনাবাহিনীর হাতে আটক ২জনকেও জেলা হাজতে প্রেরণ করা হয়। এ নিয়ে এই মামলায় মোট আটজনকে কারাগারে পাঠানো হয়েছে।
গেলো বৃহস্পতিবার এলাকার সংক্ষুব্ধ জনতার গণপিটুনিতে কড়ইবাড়ি গ্রামের রোকসানা বেগম ওরফে রুবি, তাঁর ছেলে রাসেল মিয়া ও মেয়ে তাসপিয়া আক্তার ওরফে জোনাকি নিহত হয়। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক, ডাকাতীসহ নানা ধরণের অপরাধে জড়িত এবং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগ রয়েছে।
সোমবার, ০৭ জুলাই ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন











