৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুর সাহিত্য একাডেমির প্রয়াত সদস্যদের স্মরণে দোয়া

বিশেষ প্রতিনিধি।। চাঁদপুর সাহিত্য একাডেমির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে একাডেমির প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য ও সাধারণ সদস্যদের স্মরণ করা হয়েছে।

৬ জুলাই, রোববার বাদ মাগরিব চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমি সংলগ্ন বায়তুল ফালাহ জামে মসজিদে এ উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে একাডেমির প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আল-আমিন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কবি কাদের পলাশ, সহ-সভাপতি আব্দুল্লাহ হিল কাফী, সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক রুহল আমি, চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাইদুজ্জামান, সহকারী অধ্যাপক শরীফ মাহমুদ চিশতী ও আব্দুল গণি।

এছাড়াও উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমির গবেষণা পরিচালক কবি মোহাম্মদ ফরিদ হাসান, নির্বাহী সদস্য মির্জা জাকির, গীতিকার ও লেখক কবির হোসেন মিজি, উজ্জ্বল হোসাইনসহ একাডেমির অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাহিত্য একাডেমির আজকের এই পথচলায় যেসব গুণীজন, লেখক, গবেষক, কবি ও সাহিত্যপ্রেমী প্রাণ ঢেলে কাজ করেছেন, তাঁদের অবদান অনস্বীকার্য। তাঁদের স্মরণ করা শুধু কর্তব্য নয়, দায়িত্ব ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।

চাঁদপুর সাহিত্য একাডেমি তাদের ৪ দশকের কাছাকাছি এই দীর্ঘ সাহিত্যযাত্রায় নতুন প্রজন্মকে সাহিত্যের আলোয় আলোকিত করতে আগামীতেও কাজ করে যাবে এমন প্রত্যাশা সকলের।

সোমবার, ০৭ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy