

নেছারাবাদ (পিরোজপুর)প্রতিনিধি:
নেছারাবাদ উপজেলার রাজবাড়ী ডিগ্রী কলেজের গভনিং বডির পূর্নাঙ্গ কমিটির অনুমোদন হয়েছে। কমিটিতে সভাপতি পদে শিক্ষানুরাগি মো. শাহ্ নাজিম উদ্দিন-কে সভাপতি এবং মো: সিফাত কামাল বিদ্যোৎসাহী পদে মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর অনুমোদনক্রমে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো: আব্দুল হাই সিদ্দিক সরকার এর স্বাক্ষরিত ওই পরিপত্র জারি করা হয়। কমিটির নব নিযুক্ত সভাপতি শাহ নাজিম উদ্দীন কলেজের প্রতিষ্ঠাতা ফকির শাহ নাসির উদ্দীনের ছেলে।

নতুন অনুমোদিত পরিচালনা কমিটির সদস্যরা হচ্ছেন, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ফকির শাহ্ নাসির উদ্দিন, দাতা সদস্য: মোঃ ছিদ্দিকুর রহমান হাওলাদার, হিতৈষী সদস্য: অসিত বরন দাস, অভিভাবক সদস্য মোঃ মনিরুজ্জামান, মোঃ জাহাঙ্গির হোসেন হাওলাদার ও মোঃ ইদ্রিস আলী ফকির।
কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ মনিরুল ইসলাম, মোঃ ফজলুল হক, মহসীনা আক্তার। কমিটিতে সদস্য-সচিব হয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম।
জানাগেছে, নব-নির্বাচিত সভাপতি শাহ্ নাজিম উদ্দিন শিক্ষা ও কর্মজীবনে সমৃদ্ধ অভিজ্ঞতার অধিকারী। তিনি ঢাকার আইডিয়াল স্কুল থেকে এসএসসি, ঢাকা কমার্স কলেজ থেকে এইচএসসি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (IUB) থেকে বিবিএ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিজিডি এবং কানাডিয়ান ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি বিদেশে নানা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
পেশাগত জীবনে তিনি ১০ বছর ধরে বিভিন্ন কর্পোরেট ও উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন এবং
পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় বাসিন্দাসহ কলেজের শুভাকাঙ্খিদের প্রত্যাশা, নতুন কমিটির দক্ষ নেতৃত্বে রাজবাড়ী ডিগ্রি কলেজ আরো গুণগত ও কাঙিক্ষত অগ্রগতির দিকে এগিয়ে যাবে।
বুধ বার, ০৯ জুলাই ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন









