মনোহরদীতে ছাত্রদল ছাড়লেন আঃ জব্বার, ফেসবুক পোস্টে আবেগঘন বিদায় বার্তা

আব্দুল মামুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি:

দীর্ঘদিন মনোহরদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মোহাম্মদ আঃ জব্বার। আজ বুধবার (৯ জুলাই) তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সেচ্ছায় বিদায়ের ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন—
“আমি মোহাম্মদ আঃ জব্বার, দীর্ঘদিন মনোহরদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাথে সম্পৃক্ত ছিলাম। কিন্তু আজকে সেচ্ছায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বিদায় নিলাম এবং আজকে থেকে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো পরিচয় নাই”

তার এই ঘোষণায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই তাঁর দীর্ঘদিনের রাজনীতির অবদানকে স্মরণ করেছেন, আবার কেউ কেউ ভবিষ্যতের পথচলার জন্য শুভকামনাও জানিয়েছেন।

এদিকে জব্বারের এই সিদ্ধান্তের পেছনে কী কারণ রয়েছে, তা এখনো স্পষ্ট করে বলা হয়নি। তবে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত অভিমান, আদর্শগত অবস্থান অথবা অভ্যন্তরীণ দলে মতবিরোধের কারণে তিনি এ সিদ্ধান্ত নিতে পারেন।

আব্দুল জব্বার বর্তমানে নতুন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছেন কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বুধ বার, ০৯ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy