শেরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা করলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুল

মো. আব্দুল করিম, শেরপুর:

শেরপুর সদর উপজেলা চরশেরপুর পশ্চিম টাংঘর পাড়া ১১ জুলাই গভীর রাতে সাইদুর রহমানের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এবং তার বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। এতে তার ঘরের সকল আসবাবপত্র ও জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাইদুর রহমানের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ সহায়তা প্রদান করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. কামরুল হাসান।

আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন, সদর থানা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মো: শামিম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো: মিনাল আহমেদ, ২নং চরশেরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো: বাদল মিয়া, ২ নং চরশেরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক মো: রাশেদ মিয়া, মো: সোহেল মিয়া, ২ নং চরশেরপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো: ইউনুস মিয়া সহ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শনি বার, ১২ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy