কুমিল্লায় ধর্ষণ ছিনতাই ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা :

কুমিল্লায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার।

সভায় উল্লেখ করা হয়, কুমিল্লায় জুন মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ১৫ টি, যা এর আগের মে মাসে ছিল ১২টি। এছাড়া জেলায় আহত হওয়ার ঘটনা মে মাসে বেড়ে দাঁড়িয়েছে ১২৭ টিতে, যা এপ্রিলে ছিল তুলনামূলকভাবে কম ছিলো।

মে মাসে কোনো ছিনতাইয়ের ঘটনা না ঘটলেও জুন মাসে ১ টি ছিনতাই হয়েছে। এছাড়াও, জুন মাসে জেলায় ৯টি অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে, যা মে মাসে তুলনামূলক কম ছিলো।

এসময় সভায় নগরীর জলাবদ্ধতার উপর গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। আলোচনায় সিটি কর্পোরেশন ও সড়ক জনপদ বিভাগের সমন্বয়হীনতার কথা উঠে আসে।

এসময় জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন, রাষ্ট্র সবকিছুর দায়িত্ব নিলে, সেটা সম্পন্ন করতে পারবে না। কিছু দায়িত্ব ব্যক্তিকেও নিতে হবে৷ এছাড়াও, শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর উপর দায় দিয়ে বসে থাকলে, রাষ্ট্র এগিয়ে যেতে পারবে না। সকল নাগরিককে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে।

এসময় সভায় ১০ বিজিবির সিও লেফট্যানেন্ট কর্ণেল মীর আলী এজাজ, পুলিশ সুপার নাজির আহমেদ খান, জেলা পিপি কাইমুল হক রিংকু, মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রোব বার, ১৩ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy