

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা রিপোর্টার:
গোপালগঞ্জে এনসিপির নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে মহানগর জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে কুমিল্লা নগরীর টাউন হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কান্দিপাড়ে এক সমাবেশে মিলিত হয়।
এসময় মহানগর জামায়াতের নায়েবে আমীর মু. মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সেক্রেটারি মু. মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেলসহ অন্যরা।
নেতারা তাদের বক্তব্যে গোপালগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫









