

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরে ঝড়ের সময় রাস্তার পাশে থাকা গাছ ভেঙে পড়ে একটি অটোরিকশার উপর, এতে এক গৃহবধূ নিহত ও এক শিশু ও চালক আহত হয়েছেন।

শুক্রবার (২৫ জুলাই ২০২৫) বিকেলে দিনাজপুর সদর উপজেলার আঙ্গরা পুল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূ গীতা রানী (৪৫) সদর উপজেলার কমলপুর ইউনিয়নের রামপালের স্ত্রী। আহত শিশু মাহবুবা (২৭ মাস) বাসুদেবপুর এলাকার শাহিনুর ইসলামের মেয়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিকেলে ঝড়ো হাওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোভ্যান আঙ্গরা পুল পার হচ্ছিল। এ সময় হঠাৎ পাশের একটি পুরনো গাছ উপড়ে অটোর উপর পড়ে। এতে ঘটনাস্থলেই গীতা রানী গুরুতর আহত হন এবং আহত হন অটোর যাত্রী শিশু মাহবুবা ও চালকও। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গীতা রানীকে মৃত ঘোষণা করেন।
এদিকে স্থানীয়দের অভিযোগ, আগেই ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণ করা হলে এমন প্রাণহানির ঘটনা এড়ানো যেত। তারা দ্রুত এলাকার ঝুঁকিপূর্ণ গাছ অপসারণে প্রশাসনের কার্যকর উদ্যোগ দাবি করেন।
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ











