

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের নবাগত জেলা প্রশাসক ( ডিসি) সিফাত মেহনাজকে ফুলেল শুভেচ্ছা জানালো গণঅধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দ।
বুধবার (৩রা সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানায় গণঅধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন পলাশ ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

এসময় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, যুব সভাপতি খাদিমুল ইসলাম আকাশ, ছাত্র সভাপতি সুমন, গণঅধিকার সহ সভাপতি বাবলু আব্দুলাহ ও মমিনুল ইসলাম সহ জেলা কমিটির অনান্য নেতৃবৃন্দ।
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
শেয়ার করুন
priyoshomoy













