তেঁতুলিয়ায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় জেলা তেঁতুলিয়া উপজেলায় আনজু আরা (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার সদর তেতুলিয়া মমিন পাড়া গ্রামের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, তেতুলিয়া ইউনিয়নের মমিনপাড়ায় গৃহবধূ আনজু আরার স্বামী তাইজুল ইসলামের সঙ্গে বিয়ে হয়। ১৪ বছর হলেও দাম্পত্য জীবনে কোনো সন্তান হয়নি। এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ বিবাদ লেগেই থাকত।

ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে পাশের বাসার গৃহবধূ মোছা. হাসিনা বেগম মোবাইল চাজার্র দিতে আসেন। এ সময় তিনি আনজু আরাকে ঘরের ভেতর ওড়না পেছিয়ে বাঁশের আড়ায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি দ্রুত ছুরি দিয়ে ওড়না কেটে নামালেও আনজু আরাকে মৃত অবস্থায় পাওয়া যায়।আনজু আরা ও তার স্বামী বর্তমানে ছোট বোনের বাড়িতে বসবাস করতেন। ছোট বোন ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত নজির হোসেন জানান, তদন্ত সাপেক্ষে জানা যাবে হত‍্যা না আত্নহত‍্যা সেবিষয়ে নিশ্চিত ভাবে জানা যাবে। এব‍্যাপারে এখনো কোন মামলা হয়নি।

বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
priyoshomoy

You might like

About the Author: priyoshomoy