মাদারগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক শাহীন কুলি গ্রেফতার

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কার্টুন কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক শাহীন কুলি ( ৪০) নামে ধর্ষককে গ্রেফতার করা হয়েছে৷ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে দুপুর সাড়ে ৩ টায় জানিয়েছেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ।

জানা যায়, গত ২৯ আগস্ট শুক্রবার উপজেলার সিধুলী ইউনিয়নের বীর লোটাবর চকপাড়া মোতালেব এর মেয়ে ও বীর ভাটিয়ান ঈদগাহ মাদরাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী ৭ বছরের শিশু ও প্রতিবেশী ২ বান্ধুবীকে নিয়ে বাড়ীর পাশে খেলাধুলা করতে ছিল।

এক পর্যায়ে বিকাল ৫ টায় বীর লুটাবর এলাকার জালাল কুলির ছেলে শাহীন (৪৫) তিন শিশুকে কার্টুন দেখানোর কথা বলে ঘরে ডেকে নেয়। ৭ বছরী এক শিশু হাতে কামড় দিয়ে চলে আসলেও ২ শিশু আর ফিরতে পারেনি। পরে শাহীন মিয়া ৫ বছরী এক শিশুকে ধর্ষণ করে।

পরে তার আরেক খেলার সাথীকে ধর্ষনের চেষ্টা করে৷ এদিকে ধর্ষিত শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় শনিবার রাতেই জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । পরে ১ সেপ্টেম্বর মোতালেব মিয়া বাদী হয়ে ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করে।

খোঁজ নিয়ে জানা গেছে, এর আগেও অভিযুক্ত শাহীনের বিরুদ্ধে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সে ঘটনায় মামলা হয় ও গ্রেপ্তার হয়ে কারাভোগও করে শাহীন।

এদিকে কথা হলে বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটায় মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, শিশু ধর্ষনের অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা আসামীকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় পরিচালনা করি। পরবর্তীতে জামালপুর র‍্যাবের সহায়তায় ধর্ষক শাহীন মিয়াকে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানা মাসকান্দা এলাকা থেকে গ্রেফতার করে আনা হয়৷ তাকে জামালপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
priyoshomoy

You might like

About the Author: priyoshomoy