শাহমাহমুদপুরে বিএনপির উদ্যোগে খাল পরিষ্কার উদ্বোধন

সজীব খান, চাঁদপুর :
চাঁদপুরে বিএনপির উদ্যোগে খাল পরিষ্কার উদ্বোধন করা হয়েছে, ৫সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৯টায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপৃর ইউনিয়নে মাসব্যাপী খাল থেকে কচুরিপানা পরিস্কার কর্মসূচির উদ্বোধন করা হয়, চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাড়সড়কের পাশে ঘোষেরহাট থেকে মহামায়া বাজার পর্যন্ত খাল পরিষ্কারে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বর্তমান ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জালাল দেওয়ান, মিজানুর রহমান পাটওয়ারী সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সহ সাংগঠনিক সম্পাদক কাদের কাজী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কালাম পাটওয়ারী, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব গাজী, সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি প্রার্থী রাশেদ নিজাম রাজু, শাকিল পাটওয়ারী, সাধারণ সম্পাদক প্রার্থী জুলহাস পাটওয়ারী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসাইন খান, ৬নং ওয়ার্ড শ্রমীক দলের সভাপতি জাকির হোসেন, ইউনিয়ন তাতীদলের সভাপতি শাহাদাৎ গাজী, ইউনিয়ন ছাত্রদল নেতা সজীব পাটওয়ারীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।

স্বপন মাহমুদ বলেন, মশার প্রজনন স্থান বিনষ্টকরণ ও ডেঙ্গু প্রতিরোধে খাল পরিষ্কার কর্মসূচি হাতে নিয়েছি, আমরা ইউনিয়ন বিএনপি ইউনিয়নকে স্বাস্থ্যসম্মত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়ে কাজ করছি, এতে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নিয়েছি, এ কার্যক্রম অব্যাহত থাকবে।

শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
প্রিয় সময়

You might like

About the Author: priyoshomoy