গভর্নিং বডির সভাপতির পদ থেকে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

বিশেষ প্রতিনিধি : চাঁদপুর জেলা ওলামা লীগের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম শাহরাস্তি মডেল মহিলা আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি। এ নিয়ে সংবাদ প্রকাশের পর অবশেষে এলাকাবাসীর তোপের মুখে তিনি গভর্নিং বডির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর পদত্যাগ পত্র প্রেরণ করেছেন বলে মাওলানা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ২২ জুন মাওলানা আমিনুল ইসলাম বোর্ড কর্তৃক উক্ত মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়। উপজেলা প্রশাসন থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির রিপোর্ট আসার পূর্বেই তিনি উক্ত পদ থেকে পদত্যাগ করেন।

এছাড়া মাওলানা আমিনুল ইসলামের বিরুদ্ধে এলাকাবাসী অভিযোগ করেন, তিনি চাঁদপুর জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক, তার স্ত্রী নাজমা বেগম সহ তিনি আওয়ামীলীগ সরকারের প্রভাব খাটিয়ে পরিবারের ৮ সদস্য কে মাদ্রাসার বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন। সম্প্রতি সময়ে আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তিকে মাদ্রাসার সুপার নিয়োগ দেয়া এবং মাদ্রাসার নাম তিন দফা পরিবর্তন করেছেন তিনি।

শেয়ার করুন
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

You might like

About the Author: priyoshomoy