চাঁদপুর বাগাদীতে আগুনে পুড়ল ৮ ব্যবসা প্রতিষ্ঠান

সজীব খান, চাঁদপুর :

চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তায় অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বাগাদী চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে পুরো আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, ধোঁয়া ও আগুন দেখে তারা ঘটনাস্থলে ছুটে যান।

এসময় ক্ষতিগ্রস্ত দোকানিসহ তাদের অনেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আরো কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। পরে তারা জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে ফায়ার সার্ভিসকে আগুনের বিষয়টি জানান। খবর পেয়ে আধা ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।

তাদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হচ্ছেন সেলুন ব্যবসায়ী শ্রীকৃষ্ণ চন্দ্র শীল, স্টেশনারি এন্ড কম্পিউটার ব্যবসায়ী খোরশেদ আলম, কম্পিউটার সামগ্রীর ব্যবসায়ী মোরসালিন, কম্পিউটার রাশেদ হোসেন, ফার্মেসি ব্যবসায়ী মোস্তফা শেখ, মর্দি ব্যবসায়ী সায়েদ গাজী, হোটেল ব্যবসায়ী খোকন রাজা, কম্পিউটার মেছবাহউদ্দিন এবং মহসিনের চায়ের দোকান। এ সব ব্যবসায়ীদে ব্যবসা প্রতিষ্ঠানসহ মালামাল পুড়ে ছাই হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে দোকানসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে।

স্থানীয় বাসিন্দা সফিকুর রহমান জানান, আগুনে ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। মো. সোহেল নামে আরেকজন জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সাহায্য দিতে হবে। তা না হলে তারা ঘুরে দাঁড়াতে পারবেন না।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে পুরো ঘটনা খতিয়ে দেখে প্রকৃত কারণ জানা যাবে।
অগ্নকান্ডের খবর পেয়ে চাঁদপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারি মোঃ আল-আমিন, কার্য সহকারী নাছির আহমদ পরির্দশনে যান।

সোমবার, ২০ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy