

আনিসুল হক সুমন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা সিএনজি সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে পৌরশহরের সিএনজি স্ট্যান্ড এলাকায় এই কমিটি গঠন অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে সিএনজি সংগঠনের নতুন উপদেষ্টা পরিষদ সহ মালিক ও চালক সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়।

দুর্গাপুর উপজেলা সিএনজি সংগঠনের সাধারণ সভায় বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা সিএনজি মালিক ও চালক সমিতির নতুন কমিটির উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা রাজু আহমেদ রাজিব, উপদেষ্টা আরিফুর রহমান আরিফ মড়ল,দুর্গাপুর সিএনজি মালিক সমিতির সভাপতি রশিদ (মস্তান), সাধারণ সম্পাদক আজিজুল হক,দুর্গাপুর সিএনজি চালক সমিতির সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক শারফিন মিয়া সহ প্রমুখ।
সাধারণ সভায় উপস্থিত সর্বসম্মতিক্রমে উক্ত কমিটি ২ বছর মেয়াদি সিএনজি মালিক ও চালক সমিতির নতুন কমিটি গঠন করা হয়।
এসময় সাধারণ সদস্যরা নবগঠিত কমিটিকে আগামী দিনে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার সিএনজি মালিক ও চাকল সমিতির সুন্দর পরিবেশ শৃংখলা ফিরিয়ে আনা ও জনবান্ধব করে গড়ে তোলার জন্য নতুন কমিটির সকলের প্রতি আহ্বান জানান।
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫















