দোহারে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

মাকসুমুল মুকিম :

ঢাকার দোহারে কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চরকুশাই এলাকায় অবস্থিত গুড নেইবার্স বাংলাদেশ ও দোহার কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্পের আয়োজনে আজ ১৩ ই নভেম্বর বিকেলে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে সচেতনতা মূলক আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিডিপির প্রকল্প ব্যবস্থাপক বিমল গোলদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রবিউল ইসলাম। এছাড়া, সিডিপির এসিস্ট্যান্ট ম্যানেজার (প্রোগ্রাম) উৎসব বৈরাগী, ডাঃ রেজাউনুল হাসান, এবং এসিস্ট্যান্ট অফিসার (প্রোগ্রাম) ম্যাথিউ সুজন মন্ডলসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন স্বাস্থ্য কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম।

বক্তাগণ স্বাস্থ্য ও পুষ্টিকর খাদ্য গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। দিনব্যাপী এই ক্যাম্পেইনে ১৫০ জন সুবিধাভোগীর মধ্যে স্বল্পমূল্যে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া, চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে ১৫০ জন রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। এমন উদ্যোগে স্থানীয় ব্যক্তিবর্গ গুড নেইবার্সকে ধন্যবাদ জানান।

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like