

ফরিদগঞ্জ সংবাদদাতা :
ফরিদগঞ্জে মুখোশধারী ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এসময়ে ডাকাতদের হামলায় ঘরে থাকা নারী ও শিশুসহ তিনজন আহত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর ২০২৫) দিনগত রাতে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, জেসমিন বেগম(৩৮), নূর(১০) ও আলো(১০) আহত সবাই ফরিদগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে পরিবারের পক্ষ থেকে ফরিদ হোসেন জানান, বুধবার রাতে বোয়ালিয়া গ্রামের কাজি বাড়ির প্রবাসী মিজানুর রহমানের ঘরের জানালার গ্রিল কেটে ডাকাত দল ঘরে প্রবেশ করে।
অস্ত্রের মুখে ঘরে থাকা লোকজনকে মেরে ও জিম্মি করে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা লুটে নেয়। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫














