প্রেম-বিরহ ও ভালোবাসা বিষয়ক কবিতা

ক্ষুদীরাম দাস:

তোমার নামে ছিলাম পাগল, তুমি ছিলে অন্যের
তোমার নামে ছিলাম পাগল, পথে পথে খুঁজেছি তোমায়
রাতের আকাশে তারার ভিড়ে শুধু তোমার মুখের আলো।
আমার বুকের ভেতর ঝড় উঠত যখনই ডাকত তোমার নাম
তুমি হাসতে অন্যের কাঁধে, আমি শুনতাম মৃত্যুর গান।
চোখ বুজলেই দেখতাম তোমাকে, চোখ খুললেই হারিয়ে যেতে
তোমার পায়ের ধুলো মাথায় নিতাম, তুমি জানতেও না।
আমার প্রতিটি শ্বাসে ছিল তোমার গন্ধ মিশিয়ে রাখা
তুমি শ্বাস নিতে অন্যের বুকে, আমি মরতাম ধীরে ধীরে।
একদিন বলেছিলে, “থাকব চিরকাল”, সে কথা ছিল মিথ্যে
আমি বিশ্বাস করেছিলাম বলে আজও বয়ে বেড়াই পাপ।
তোমার দেওয়া সেই লাল গোলাপ শুকিয়ে গেছে বুকের খাঁচায়
তবু ছিঁড়তে পারি না, ভয় হয় রক্ত পড়বে চোখের কোণে।
তুমি চলে গেলে অন্যের হাত ধরে, হাসি মুখে, নির্মম
আমি দাঁড়িয়ে রইলাম সেই রাস্তায়, যেখানে প্রথম দেখা।
আজও সেই কোণে দাঁড়াই প্রতি সন্ধ্যায়, বৃষ্টি হলে ভিজি
তোমার নামে ছিলাম পাগল, আজ পাগলামি হয়েছে অভিশাপ।
যে ভালোবাসা দিয়েছিলাম তোমায়, তুমি ছুঁড়ে ফেলে দিলে
আমি কুড়িয়ে নিয়েছি সেই ভাঙা টুকরো, রক্তাক্ত হাতে।
তোমার নামে ছিলাম পাগল, তুমি ছিলে অন্যের, চিরকাল
আমি আজও পাগল, কিন্তু এবার নিজের নামেই।

যে হাতে মেহেন্দি ছিল, সে হাত ধরেছে অন্যকে
যে হাতে মেহেন্দি লেগেছিল আমার নামে রাঙা,
সে হাত আজ ধরেছে অন্যের আঙুলে জড়ায়ে।
আমি দাঁড়িয়ে দেখি দূরে, হাসি মুখে তুমি
যেন কিছুই হয়নি, যেন আমি কখনো ছিলাম না।
মেহেন্দির রং মুছে গেলেও আমার বুকে লেগে আছে
তোমার আঙুলের ছাপ, রক্তাক্ত হয়ে জ্বলে।
তুমি নতুন সাজে সেজেছ, নতুন নামে ডাকো
আমার নামটা শুধু ছাই হয়ে পড়ে আছে মাটিতে।
যে হাতে আমি স্বপ্ন এঁকেছিলাম হাজার,
সে হাত আজ অন্যের কপালে সিঁদুর পরায়।
আমি শুধু দাঁড়িয়ে থাকি, হাত দুটি পকেটে ঢুকিয়ে
যেন কিছুই হারায়নি, যেন আমিই ছিলাম ভুল।

তোমার চিঠি পুড়িয়েছি, ছাই হয়ে গেলাম আমি
তোমার চিঠি পুড়িয়েছি আজ, আগুনে ঝরে গেল কাগজ
তবু ধোঁয়ায় ভেসে উঠল তোমার হাতের লেখা।
“চিরকালের জন্য তোমার” Ñ এই লাইনটা জ্বলে উঠল শেষ
তারপর ছাই হয়ে মিশে গেল আমার বুকের ভিতর।
আমি সেই ছাই মুঠোয় নিলাম, ঠোঁটে ঠেকালাম একবার
তিতকুটে স্বাদ, যেন তোমার মিথ্যে চুম্বনের স্মৃতি।
চোখ বুজলে দেখি তুমি হাসো, চোখ খুললে শূন্যতা
যে কথাগুলো লিখেছিলে, আজ সবই কালো ধুলো।
আগুন নিভে গেল, ঘর অন্ধকার, আমি বসে আছি মেঝেতে
ছাইয়ের মাঝে খুঁজি তোমার নামের একটি অক্ষরও।
কিছুই পাই না, শুধু পাই আমারই হৃদয়ের টুকরো
যেগুলো তুমি লিখে লিখে ছিঁড়ে ফেলেছিলে একদিন।
তোমার চিঠি পুড়িয়েছি বলে আগুন মরে গেল না
সে আগুন এখন আমার শিরায় শিরায় জ্বলে।
ছাই হয়ে গেলাম আমি, তবু বেঁচে আছি শুধু এই কারণেÑ
যেন একদিন তুমি ফিরে এসে বলো, “আমার চিঠি কই?”

ভালোবাসার নামে শুধু বিষ পান করালে
ভালোবাসার নামে শুধু বিষ পান করালে তুমি,
মধুর ছলে ঢাললে কালক‚ট আমার শিরায়।
আমি মুগ্ধ হয়ে পান করেছি প্রতি ফোঁটা,
আজ সেই বিষে শরীর জ্বলে, তবু হাসি তোমার ছায়ায়।
তোমার চোখে ছিল মায়া, মুখে ছিল মিথ্যে মধু,
আমি ভেবেছিলাম সে মধু আমার জন্যই ফুটেছে।
তুমি হেসে হেসে বলেছিলে, “আমি শুধু তোমার”,
তারপর রাতের অন্ধকারে চলে গেলে অন্যের বুকে।
আমার বুকের মাঝে বিষ ফুটে উঠেছে কাঁটা হয়ে,
প্রতি শ্বাসে ছিঁড়ে যায় হৃদয়ের নরম মাংস।
তবু তোমার নাম উচ্চারণ করি, যেন নামে আছে ওষুধ,
বিষাক্ত নামে আরও গভীরে ডুবে যাই আমি।
তুমি বলেছিলে, “ভালোবাসি”, সে কথা ছিল ছলনা,
ছলনার জালে আটকে আমি মরি প্রতি মুহূর্তে।
আজও দাঁড়িয়ে আছি সেই বিষের পাত্র হাতে,
তোমার ফেরার আশায় আরেক ঢোঁক পান করি।
ভালোবাসার নামে শুধু বিষ পান করালে তুমি,
আমি সে বিষে মরে গেলেও মরি না পুরোপুরি।
একটি কণা বেঁচে থাকেÑযেন তোমাকে বলতে পারি,
“তোমার বিষেই আমার জীবন, তোমার বিষেই মরণ।”

তুমি চলে গেলে বলে, আমি আজও দাঁড়িয়ে আছি সেই বৃষ্টিতে
তুমি চলে গেলে বলে, আমি আজও দাঁড়িয়ে আছি সেই বৃষ্টিতে
যেদিন প্রথম তোমার হাত আমার হাতে এসেছিল ঠান্ডা হয়ে।
মেঘ ডেকেছিল তেমনি, রাস্তা ভিজে গিয়েছিল জলে
তুমি ছাতা মেলে দিয়েছিলে, আমি ভিজে গিয়েছিলাম তোমার গন্ধে।
আজ সেই রাস্তায় একা দাঁড়াই, ছাতা নেই, ইচ্ছে নেই শুকনো থাকার
বৃষ্টির ফোঁটা যেন তোমার আঙুল, গালে বুলিয়ে দেয় একটু একটু।
আমি চোখ বুজি, মনে হয় তুমি এসেছ ফিরে, ডাকছ আমায়
চোখ খুলিÑশুধু জল পড়ছে, আর কেউ নেই।
তোমার দেওয়া শালটা আজও গায়ে জড়িয়ে আছি
বৃষ্টিতে ভিজে ভারী হয়ে গেছে, তবু খুলি না।
তুমি বলেছিলে, “ঠান্ডা লাগবে”, সেই কথা আঁকড়ে
আমি ঠান্ডায় কাঁপি, যেন তোমার শাসন এখনো শুনি।
সময় গেছে কত, রাস্তা বদলেছে, দোকান উঠে গেছে
কিন্তু আমি একই জায়গায়, একই ভাবে ভিজি।
পথচারী হাসে, কেউ বলে “পাগল”, কেউ চলে যায় নীরবে
আমি হাসি তাদের দিকেÑতারা জানে না, এই ভিজাই আমার তোমাকে পাওয়া।
তুমি চলে গেলে বলে, আমি আজও দাঁড়িয়ে আছি সেই বৃষ্টিতে
যতদিন বৃষ্টি নামবে, ততদিন আমি এখানে থাকব।
যদি কখনো ফিরে আসো, দেখবে আমায় এইখানেই
ভিজে, অপেক্ষায়, তোমার নামে একা।

০১ ডিসেম্বর ২০২৫

You might like