

মো. নিয়াজ, ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় রোজা শুরু হতেই দ্রব্যমূল্য দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। এতে বিপাকে পরছে গরিব ও মধ্যম শ্রেনীর পরিবার গুলো।চরভদ্রাসন উপজেলার প্রশাসনের কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি।

বাজার এক ক্রেতা বলেন,রোজা শুরু না হতেই সবকিছুর দাম অতিরিক্ত হারে বৃদ্ধি পাইছে।রোজার মধ্যে দাম সহনশীল রাখার দরকার সেখানে উল্টো দাম বৃদ্ধি পাই।এসব সিন্ডিকেটদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সরকারকে।
আরেকজন ক্রেতা বলেন, যে লেবুর দাম ৪০ টাকা ছিলো তা এখন ১০০ টাকা।এছাড়া অন্যান্য দ্রব্যর দাম বৃদ্ধি পাইছে। প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমাইছে।এসবের দিকে নজর তারা দেয় না।
এছাড়া উপস্থিত জনগন, সরকারের কাছে দ্রব্যর দাম সহনশীল করার জোর দাবি করে। রোজার মাসে অনেকে ই অন্যান্য দিনের মত কাজকর্ম করে না এবং আয়ও সাধারণত কম হয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার ঊর্ধ্বগামী হওয়ার ফলে গরিব ও মধ্যম শ্রেণির পরিবার খুবই অসহায় পর্যায়ে পরে গেছে।
এক ব্যবসায়ীর কাছে জানতে চাইলে তিনি বলেন, পাইকারি বাজারে বেশি দামে ক্রয় করছি তাই বিক্রি করতে হয় বেশি দামে।
দ্রব্যের বাজার নিয়ন্ত্রণ আনতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.














