

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :
ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের আন্তা (বাগের কাঁচা) গ্রামে বাদশা বাবুর্চীর মেয়ে মলি আক্তার (২৫) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গত রাতে অজ্ঞাত ব্যক্তিরা মলিকে ফোন করে কথা বলার জন্য ডেকে নিয়ে ভোর চার থেকে পাঁচটার মধ্যে বাসার পাশে জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

মলির আর্তচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে পল্লী চিকিৎসক বিল্লাল ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু তিনি মলিকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে বলেন।
এ বিষয়ে দোহার থানার ওসি আবু বক্কর জানান, “আমরা এ ঘটনার তদন্ত শুরু করেছি এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছি।”
মলির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।
প্রকাশিত : শনিবার, ১৪ মার্চ ২০২৬ খ্রি.
















