কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হলেন মোস্তাক মিয়া

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা :

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াকে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক পদে নিযুক্ত করা হয়েছে।

রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ সচিব খোন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই বিষয়টি জানা যায়। নব নিযুক্ত প্রশাসক মোস্তাক মিয়া রবিার সন্ধ্যায় এতথ্যটি নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাঁরা প্রশাসকের দায়িত্ব পালন করবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এর মাধ্যমে জেলা পরিষদের প্রশাসনিক ও উন্নয়নের কার্যক্রমে গতি আসবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগ পাওয়া প্রশাসকেরা জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ এবং জেলা পরিষদ আইন অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এতদিন জেলা প্রশাসকেরা জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন।

মো. মোস্তাক মিয়া বলেন, মহান সৃষ্টি কর্তার নিকট শুকরিয়া আদায় করছি। এর সাথে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার উপর কুমিল্লা জেলা পরিষদের অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করবো। কুমিল্লার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবো।

উল্লেখ্য, মোস্তাক মিয়া রেড ক্রিসেন্ট সোসাইটি কুমিল্লার ভাইস চেয়ারম্যান। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

প্রকাশিত : রোববার, ১৫ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy