

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর জেলার চরভদ্রাসনে উপজেলার চরহরিরামপুর মুন্সীরচর এলাকায় আজ সকালে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই করে নিয়ে যায় আসামির আত্মীয়-স্বজন সহ ১০/১৫ জন।জানা যায়, সকালে চরভদ্রাসনের এসআই রফিক উজ্জামানের নেতৃত্বে ৫ জন পুলিশ সদস্য নিয়ে ৫ জুলাই সন্ত্রাসী হামলার আসামি চরহরিরামপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি কবির খা কে মুন্সিরচর এলাকায় গ্রেফতার করে।

গ্রেফতার করে নিয়ে আসার সময় কবির খার আত্মীয় স্বজনসহ ১০/১৫ জন অতর্কিত ভাবে পুলিশের উপর হামলা চালিয়ে আসামিকে নিয়ে চলে যায়। এতে এসআই রফিক উজ্জামান সহ ৫ জন পুলিশ সদস্য মারাত্মক ভাবে আহত হয়।পরবর্তীতে তাদের চরভদ্রাসন উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
পরবর্তীতে দুপুরে পুলিশের ২০/২৫ জন একটা টিম মুন্সির চর এলাকায় অভিযান যান।সন্ধ্যা ৭ টা পর্যন্ত খবর নিয়ে জানা যায় কোনো আসামি গ্রেফতার করা সম্ভব হয় নি অভিযান চলমান রয়েছে।
প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ খ্রি.














