কুমিল্লার চান্দিনায় স্বামীকে আটকে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৪ 

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা:

কুমিল্লার চান্দিনায় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে তুলে নিয়ে রাতভর দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ যুবককে আটক করেছে পুলিশ। আজ সোমবার ভোরে উপজেলার কামারখোলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত আনুমানিক ১১টার দিকে ওই দম্পতি মাদারপুর গ্রাম থেকে হেঁটে যাচ্ছিলেন।

কামারখোলা-এওয়াজবন্দ সড়কের একটি নির্জন স্থানে একদল বখাটে তাদের পথরোধ করে। এসময় তারা স্বামীকে মারধর করে আটকে রাখে এবং স্ত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। সারা রাত গৃহবধূর ওপর পাশবিক নির্যাতনের পর ভোররাতে অভিযুক্তরা ভুক্তভোগীর স্বামীর কাছে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

নিরুপায় হয়ে স্বামী ৯৯৯-এ কল দিয়ে পুলিশের সহায়তা চাইলে ভোর ৫টার দিকে কামারখোলা গ্রামে ঝটিকা অভিযান চালায় চান্দিনা থানা পুলিশ। অভিযানে চারজনকে আটক করা সম্ভব হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, ভুক্তভোগী গৃহবধূকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভূক্তভোগীর স্বামী জানান- মোটরসাইকেল যোগে তারা তিনজন এসেই আমাদের সাথে খারাপ আচরণ শুরু করে। তারা ফোন করে আরও ২জনকে আনে। তাদের মধ্যে কয়েকজন আমার স্ত্রীকে জোর পূর্র্বক টেনে হেঁচরে মাঠের একটি ভূট্টাক্ষেতে নিয়ে যায়। একজন আমাকে আরও দূরে নিয়ে রাতের অন্ধকারে ছেড়ে দেয়। এসময় আমি পুলিশের জরুরী নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমার স্ত্রীকে উদ্ধার করে।

ভূক্তভোগী নারী এক সন্তানের জননী (২৭) জানান- আমাকে তারা জোর পূর্বক ভূট্টক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ শুরু করে। আমি তাদের পায়ে ধরেছি, চিৎকার করে কান্না করেছি। কিন্তু কেউ আসেনি। এ কথা বলেই বাকরূদ্ধ হয়ে কান্না শুরু করে ওই নারী।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান এ ব্যাপারে আরও জানান- সংঘবদ্ধ ওই চক্রের সাথে পাঁচজন জড়িত। তাদের মধ্যে ২জন সরাসরি ধর্ষণ করে বাকিরাও অপেক্ষমান ছিল। পুলিশ ঘটনাস্থলে গেলে বাকিরা সুযোগ পায়নি। আমরা ঘটনাস্থল থেকে ৪জনকে আটক করেছি। এ ঘটনায় ভূক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ভূক্তভোগী নারীর ডাক্তারী পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ সার্ভিসে পাঠানো হচ্ছে। ঘটনার সাথে জড়িত অপর পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রকাশিত : মঙ্গলবার, ০৫ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy