দোহারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শনে এমপি খন্দকার আবু আশফাক

মাকসুমুল মুকিম, দোহার -নবাবগন্জ প্রতিনিধি :

ঢাকার দোহার উপজেলা উপজেলার কাটাখালি গ্রামে প্রবাসী আবুল খায়েরের বাড়িতে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে যান মাননীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এসময় তিনি দ্রুত প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে বাড়ির বিভিন্ন আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী পুড়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসে। পরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এমপি খন্দকার আবু আশফাক ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy