নেছারাবাদের উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম

নেছারাবাদ প্রতিনিধি :

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের ঐতিহ্যবাহী উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (১৪ মে) তারিখে এ কমিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত ও অনুমোদিত হয়। প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে এ কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২৫ এপ্রিল ২০২৪ তারিখে প্রকাশিত বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের “মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪” এর ৬৪(১) ধারার আলোকে ৪ (চার) সদস্য বিশিষ্ট অন্তবর্তীকালীন (এডহক) কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

এ কমিটিতে সভাপতি হিসেবে বোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম। বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি অনুমোদিত হয়।

নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, “উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানাই। আমি চেষ্টা করবো শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে।”

তিনি আরও বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং অবকাঠামোগত উন্নয়নে আমরা অগ্রাধিকার দেব। সবার সহযোগিতা পেলে এই প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।”

স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন এই এডহক কমিটির মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও উন্নত হবে।

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy