গাইবান্ধায় ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলম, গাইবান্ধা :
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এতে ভূমিসেবা মেলার উদ্দেশ্য, কার্যক্রম এবং জনগণের জন্য সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

প্রেস কনফারেন্সে জানানো হয়, জনগণকে ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে অবহিত করা, সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা চালুর মাধ্যমে ভূমিসেবা আরও সহজলভ্য করাই এ মেলার মূল লক্ষ্য।

এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রকাশ:   রোববার, ১৭ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy