কিডনি রোগে আক্রান্ত মুন্নার চিকিৎসায় সাহায্যের আবেদন, পাশে দাঁড়ানোর আহ্বান

চাঁদপুর, ২১ মে ২০২৬: অর্থের অভাবে থমকে আছে চাঁদপুর সদরের মৈশাদী গ্রামের মোঃ মুন্না গাজীর কিডনি রোগের চিকিৎসা। বাঁচার আশায় সমাজের হৃদয়বান মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন তার বাবা মোঃ শহিদ গাজী।

দীর্ঘদিন ধরে জটিল কিডনি সমস্যায় ভুগছে মুন্না গাজী। চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য প্রায় ১৪ থেকে ১৫ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু দিনমজুর পিতা শহিদ গাজীর পক্ষে এই বিপুল অংকের টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না।

ছেলের চিকিৎসার কাগজপত্র হাতে নিয়ে অসহায় বাবা বলেন, “আমার ছেলেটা বাঁচতে চায়। মানবিক দৃষ্টিকোণ থেকে আপনারা সবাই যদি একটু সহযোগিতা করেন, তাহলে হয়তো আমার মুন্না নতুন করে বেঁচে থাকার আশা ফিরে পাবে।”

কীভাবে সাহায্য করবেন
সাহায্য পাঠাতে সরাসরি যোগাযোগ করতে পারেন শিশুটির বাবার সঙ্গে।

– নাম: মোঃ শহিদ গাজী
– ঠিকানা: গ্রাম: মৈশাদী, ওয়ার্ড নং-০৩, পো: মৈশাদী, থানা: চাঁদপুর সদর, চাঁদপুর
– মোবাইল/বিকাশ/নগদ: 01813-548571

এলাকাবাসীও সকলকে মুন্নার পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন। আপনার সামান্য সহযোগিতাই একটি পরিবারের মুখে হাসি ফিরিয়ে আনতে পারে। আসুন, মানবতার পাশে দাঁড়াই।

বি.দ্র: সাহায্য পাঠানোর আগে অবশ্যই উল্লিখিত নম্বরে যোগাযোগ করে তথ্য যাচাই করে নিন।

প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy