

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ২১ মে ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের নতুন সাংবাদিক সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’ যাত্রা শুরু করেছে ৷ আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রসেনজিত দাস এবং সদস্য সচিব একই বিভাগ ও শিক্ষাবর্ষের এনটিভির প্রতিনিধি ফরহাদ হোসাইন হিমু।

বুধবার (২০ মে) সদ্য মনোনীত আহ্বায়ক এবং সদস্য সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে চার সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও আহ্বায়ক কমিটিতে সদস্য রয়েছেন দেশকাল নিউজের প্রতিনিধি ওবায়দুল্লাহ এবং দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি রকি উল হাসান।
সদস্য সচিব ফরহাদ হোসাইন হিমু বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার লক্ষ্যে ‘এক্সপ্লোর দ্যা ফ্যাক্ট’ স্লোগানকে সামনে রেখে আমাদের এই অগ্রযাত্রা। বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ প্রকাশই আমাদের মূল লক্ষ্য।
আহ্বায়ক প্রসেনজিত দাস বলেন, সংগঠনটির আত্মপ্রকাশের মধ্য দিয়ে ক্যাম্পাস সাংবাদিকতায় একটি নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। এই নতুন সূচনাকে আমরা সত্য, বস্তুনিষ্ঠ এবং শিক্ষার্থীবান্ধব সংবাদ প্রকাশের মধ্য নিয়ে সামনের দিনগুলিতে সাংবাদিকতার স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠার চেষ্টা করব।
উল্লেখ্য, উক্ত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য দায়িত্ব পালন করবে। এরমধ্যেই সংগঠনটির প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করবে।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ খ্রি.
















