

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :
তাড়াশ উপজেলার বেশ কিছু গ্রামে চোরের ভয়ে রাত জেগে পাহারা দিচ্ছে গবাদি পশু। খামারিরা চোরের আতংকে থানা পুলিশের সহযোগিতায় গ্রামে গ্রামে দল বেঁধে রাত জেগে পাহারা দিচ্ছে পালাক্রমে।
সরেজমিনে দেখা যায় তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের সাকুয়াদিঘি,খালখুলা, নওগাঁ বাজার ও বারুহাস ইউনিয়নের বিনতপুর এলাকায় অস্থায়ী বাঁশের চেকপোস্ট বসিয়ে রাত জেগে পাহারা দেওয়া হচ্ছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হাবিবুর রহমান জানান উপজেলার বিভিন্ন গ্রামে পুলিশ ও স্থানীয় লোকজন নিয়ে মড়ে মড়ে বসানো হয়েছে শতাধিক অস্থায়ী বাঁশের চেকপোস্ট। চেকপোস্ট গুলোতে সন্দেহ জনক কোন যানবাহন বা অপরিচিত লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।
তিনি আরও জানান কোরবানির ঈদকে সামনে রেখে গরু ছাগল চুরি ঠেকাতে থানা পুলিশের টহল জোরদার করা হয়েছে।
এছাড়া থানা পুলিশ ও গ্ৰাম পুলিশের সমন্বয়, ৮ ইউনিয়ন ও একটি পৌরসভায় ৯ টি টিম গঠন করা হয়েছে। এসব টিম গুরুত্বপূর্ণ সড়কে নিয়মিত টহল দিচ্ছেন। খামারিদের পশু নিরাপদ রাখার বিষয়ে সচেতনতা মুলক প্রচারণা চালানো হয়েছে।
এবিষয় খালখুলা গ্রামের মোঃ শাহাদত হোসেন নামে এক খামার ব্যাবসায়ী বলেন আমার সাতটি গরু, চোরের ভয়ে সারা রাত ঘুমাতে পারি না প্রতি বছর কোরবানির সময় আসলেই এই গরু চুরি বেড়ে যায়,তাই এবার থানা পুলিশের সহযোগিতায় গ্রামে গ্রামে দল বেঁধে পাহারা দেওয়ায়ে একটু স্বস্তি ফিরে এসেছে খামারিদের মনে।
প্রকাশিত : শুক্রবার, ২২ মে ২০২৬ খ্রি.















